লন্ডনের আলতাব আলী পার্কে মুখোশধারী কিশোর গ্যাংয়ের মহড়া, ইস্ট লন্ডনে আতঙ্ক!

অবশ্যই পরুন

পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে মুখে কালো মাস্ক পরে একদল কিশোরের মহড়াকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যার পর কয়েকজন কিশোরকে মুখ ঢেকে কালো মাস্ক পরা অবস্থায় পার্ক এলাকায় দলবদ্ধভাবে মহড়া দিতে দেখা যায়। তাদের মধ্যে স্থানীয়ভাবে ‘E3 Brothers’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য রয়েছে বলে দাবি করা হচ্ছে।

মুখোশ পরা অবস্থায় দলবদ্ধভাবে তাদের এমন কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে পূর্ব লন্ডনের বিভিন্ন মহলে আলোচনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে কী উদ্দেশ্যে তারা এ ধরনের মহড়া দিয়েছে, এর পেছনে কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এর সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশি বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।

ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ