নোবেলজয়ী মাচাদো: ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে নেতানিয়াহুকে ফোন

অবশ্যই পরুন

ভেনিজুয়েলার বিরোধী নেতা ও সদ্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া করিনা মাচাদো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে তার প্রতি সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর দপ্তরের মতে, মাচাদো গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি বন্দিদের মুক্তির চুক্তি স্বাগত জানিয়েছেন এবং ইরানকে উভয় দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন

নেতানিয়াহু মাচাদোকে পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানান এবং তার গণতন্ত্র ও শান্তির প্রচেষ্টার প্রশংসা করেন। মাচাদো অতীতে ইসরায়েলের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন এবং ক্ষমতায় এলে ভেনিজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই ফোনালাপ আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইসরায়েলের প্রতি মাচাদোর সমর্থন ও তার দেশের বর্তমান সরকারের ইরানপন্থী নীতির প্রেক্ষাপটে। মাচাদো ইরানকে ভেনিজুয়েলার বর্তমান সরকারের প্রধান মিত্র হিসেবে চিহ্নিত করেছেন।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ