বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

অবশ্যই পরুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন ২২ বছর বয়সী শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে টিউশন শেষে বাড়ি ফেরার সময় ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
​ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলা অনুযায়ী, টিউশন থেকে ফেরার পথে কমলাপুর এলাকায় তিনজন ব্যক্তি তাকে জোর করে তুলে নেয়। এরপর তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন স্থানীয় সোহেল রোজারিও (৩৭), তিলক রোজারিও (৪০), এবং মিঠু বিশ্বাস (৩৫)। স্থানীয়দের মতে, এই অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
​বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান শায়লা সোলায়মান জানান, ভুক্তভোগী শিক্ষার্থী অনার্স শেষ করেননি। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ এইমাত্র ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে এবং বিশ্ববিদ্যালয় তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে, আজ শনিবার (১৮ অক্টোবর) এই ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিইউপি’র শিক্ষার্থীরা মিরপুর ১২ বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন। একই সাথে কমলাপুর গ্রামে জাতীয় যুবশক্তি নামের এনসিপি’র যুব সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এছাড়া, এর আগে শুক্রবার এই ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ।

এজে/

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ