রাঙামাটিতে স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, তালিকায় আনোয়ারা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুখ

অবশ্যই পরুন

রাঙামাটিতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুখ রয়েছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থ কিংবা চোরাচালানের কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে এই অভিযোগ ছাড়াও ফারুকের বিরুদ্ধে ইয়াবা ব্যবসা ও বিভিন্ন স্থানে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

মোহাম্মদ ফারুখের গ্রেপ্তারের ঘটনায় আনোয়ারার রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, গত বছরের ৫ আগস্টের পর আনোয়ারায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা , হামলা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ফারুখের সক্রিয় ভূমিকা ছিল।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে ফারুখের প্রভাব ছিল উল্লেখযোগ্য।

এদিকে স্বর্ণ চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি সামনে আসায় ফারুখের রাজনৈতিক পরিচয় নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চোরাচালান চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এর পেছনে কারা অর্থায়ন করছে, সে বিষয়ে তথ্য বের করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাঙামাটিতে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর স্বর্ণ চোরাচালানের পুরো নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। চক্রটির সঙ্গে দেশের অন্য কোনো অঞ্চলের ব্যক্তি বা রাজনৈতিকভাবে প্রভাবশালী কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো তদন্তাধীন এই বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ