গোপনে দেশ ছাড়লেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী! নেতাকর্মীদের পাঠালেন সতর্কবার্তা

অবশ্যই পরুন

চট্টগ্রামের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গোপনে একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নীরবে একটি ফ্লাইটে দেশত্যাগের পর তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন বলে জানা গেছে।

ওই ভয়েস মেসেজে তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত খারাপ উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাই যেন মিলেমিশে থাকেন এবং ঐক্যবদ্ধ থাকেন।

তার এই বার্তাকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তিনি ঠিক কখন, কোন ফ্লাইটে এবং কোন দেশে গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, তার দেশত্যাগের খবর এবং নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ