মাফ ও মুচলেকার শর্তের পর রাজপথে এনসিপির হাসনাত-সারজিস-আসিফ, তাহলে কি তারেক রহমান ক্ষমা চেয়েছেন?

অবশ্যই পরুন

জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপিকে মুচলেকা দিয়ে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই আওয়ামী লীগবিরোধী অবস্থানে এনসিপির নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ এবং রাজপথে সক্রিয় থাকার ঘোষণা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

গত ২৩ নভেম্বর চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় এনসিপির এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেন, বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে প্রথমে মুচলেকা দিতে হবে। অতীতের ভুল স্বীকার করে বলতে হবে, ‘বাবা, ভুল করেছি, মাফ করে দাও; আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যটি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়।

অন্যদিকে, আজ ২৪ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এনসিপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার বার্তাও দেন নেতাকর্মীরা।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর মুচলেকা ও ক্ষমা চাওয়ার বক্তব্যের পর এনসিপির নেতাদের আওয়ামী লীগবিরোধী রাজপথের কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

অনেকের প্রশ্ন—বিএনপি ও এনসিপির মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কি তারেক রহমানকে সত্যিই এনসিপির কাছে ক্ষমা চাইতে হয়েছে কিংবা কোনো মুচলেকা দিতে হয়েছে? নাকি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ছিল বিএনপির প্রতি রাজনৈতিক শর্ত ও চাপ তৈরির একটি বার্তা?

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ