২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে ব্রিল এম্বোলোর লাল কার্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা।
ফিফা মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র বলেন, বিশ্বকাপজুড়ে ‘Mistaken Identity’–এর ব্যাখ্যা ধারাবাহিকভাবে একইভাবে প্রয়োগ করা হয়েছে। দুটি ঘটনায় প্রতিপক্ষের সিমুলেশনের কারণে রেফারির হওয়া বাস্তবিক ভুল (factual error) সংশোধনের জন্য VAR হস্তক্ষেপ করে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো খেলোয়াড়ের সিমুলেশনের কারণে প্রতিপক্ষের বিরুদ্ধে ভুল শাস্তি বহাল রাখা উচিত নয়, বিশেষ করে তা যদি দ্বিতীয় হলুদ কার্ড, লাল কার্ড বা ম্যাচ নিষেধাজ্ঞার মতো বড় পরিণতি ডেকে আনে। ফিফার ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তকে তারা রেফারি বা VAR-এর ভুল হিসেবে দেখছে না; বরং এটি “ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করেছে”।
এছাড়া ফিফা জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা IFAB-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। সংস্থাটির দাবি, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং ভবিষ্যতে VAR প্রোটোকল সংশোধনের আলোচনায়ও এটি অন্তর্ভুক্ত থাকবে।
ন্যাশনিক্স/এলকে
