যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

অবশ্যই পরুন

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ জানায়, ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছিল।

গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চট্টগ্রামেই সম্পন্ন হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ