এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

অবশ্যই পরুন

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন বিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে শামসুল হুদা (Samsul Huda)।

পোস্টে তিনি দাবি করেন, সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করেছেন। এ সময় বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় বাধা দিতে গেলে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করণের পর সংশ্লিষ্ট জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে নিবন্ধিত হয় এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ জমির খাজনা পরিশোধ করে আসছে। তাই সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা করা বিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক ও আইনগত দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দখলকৃত জমি উদ্ধার, প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, এ প্রতিবেদনটি শিক্ষক শামসুল হুদার ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ