আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো শুরু, সাতদিনে যা থাকছে বিভিন্ন কর্মসূচী

অবশ্যই পরুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি শুরু হয়েছে। কয়েক দিনব্যাপী এই কর্মসূচিতে জানাজা, শোকযাত্রা ও দাফনের বিভিন্ন ধাপ ইরানের পাশাপাশি ইরাকেও অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের কর্মসূচিতে বিদেশি অতিথিদের উপস্থিতিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। কমপ্লেক্সের বাইরে বিপুলসংখ্যক সমর্থকও জড়ো হন।

সরকারি সূচি অনুযায়ী, পরদিন সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। এরপর জানাজা, শোকযাত্রা এবং ইরানের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরবর্তী ধাপে কফিন ইরাকে নেওয়া হবে, যেখানে নাজাফ ও কারবালায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ মাশহাদে দাফন সম্পন্ন হবে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাত দিনের কর্মসূচি দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় ও ধর্মীয় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে যাতায়াত, আবাসন ও অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, রাষ্ট্রীয় আয়োজনের পাশাপাশি দেশের অভ্যন্তরে জনমতের ভিন্ন চিত্রও রয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও নিষেধাজ্ঞার প্রভাবের কারণে একাংশ নাগরিক সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে আসছেন। বিশ্লেষকদের মতে, এই বাস্তবতা অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে জনসমাগমের রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা তৈরি করেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ