ড. ইউনূসের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সমালোচনায় আনিস আলমগীর: বাড়তি আমদানি ব্যয়, নতুন শুল্কের বোঝা নিয়ে প্রশ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি, বাড়তি আমদানি ব্যয় এবং নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ চুক্তির ফলে বাংলাদেশের দেশীয় বস্ত্র ও তৈরি পোশাকশিল্প কতটা লাভবান হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে আনিস আলমগীর উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা, তুলা আমদানি বৃদ্ধি এবং ২০২৬ অর্থবছরে আমদানি ব্যয় ৩২ শতাংশের বেশি বাড়ার পরও ওয়াশিংটনের শুল্কসংক্রান্ত চাপ কমেনি।

তিনি বলেন, মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। বরং ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র অজুহাতে আরও ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব এসেছে। পাশাপাশি চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে সুতা কেনার চাপও তৈরি হয়েছে বলে পোস্টে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের সমালোচনা করে আনিস আলমগীর প্রশ্ন তোলেন, বাড়তি আমদানি ব্যয় এবং নতুন শুল্কের চাপে দেশের বস্ত্র ও পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে এই চুক্তির সাফল্যের হিসাব কীভাবে মেলানো হবে।

পোস্টে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, বাণিজ্যিক ভারসাম্য রক্ষার নামে দেশীয় শিল্পের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে দেশের বস্ত্রকল ও সংশ্লিষ্ট কারখানাগুলো দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গিয়ে বাংলাদেশের নিজস্ব শিল্পের স্বার্থ কতটা সুরক্ষিত থাকছে, সে প্রশ্নও সামনে এনেছেন এই সাংবাদিক।

পোস্টের শেষাংশে ড. মুহাম্মদ ইউনূসের বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র রাজনৈতিক সমালোচনা করেন আনিস আলমগীর। তিনি চুক্তিটিকে দূরদর্শী সাফল্য হিসেবে উপস্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ