শেষ ষোলোতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হালান্ডের নরওয়ে

অবশ্যই পরুন

জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় সেলেসাওরা। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল নিশ্চিত করে ব্রাজিলের নকআউট জয়।

এই জয়ের পর ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষা ছিল। ফিফার সূচি অনুযায়ী, নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ছিল।

মঙ্গলবার অনুষ্ঠিত সেই ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় নরওয়ে।

ফলে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে নরওয়ে। আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ