জুলাইয়ের মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে খোয়াইব হত্যা মিথ্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা।

শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। তবে এই মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে তিনি দাবি করেন।

এর আগে গত ২১ জুন একই মামলায় তার জামিন আবেদন বিচারিক আদালত নামঞ্জুর করেছিলেন। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে খোয়াইব নিহত হন। ওই ঘটনায় তার ভাই একই বছরের ১৬ নভেম্বর শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ