বড় টুর্নামেন্টে টানা ৫ বছর ধরে টানা ১০ ম্যাচ গোলশূন্য রোনালদো

অবশ্যই পরুন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার পর ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

ম্যাচজুড়ে সমর্থকদের নজর ছিল অভিজ্ঞ এই ফরোয়ার্ডের দিকে। তবে পুরো ম্যাচে তিনি নিজের স্বাভাবিক ছন্দে দেখা দেননি। কয়েকটি আক্রমণাত্মক মুহূর্তে বল পেলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি।

ফলে পর্তুগালকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে রোনালদোর সাম্প্রতিক গোলখরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি তিনি। এর আগে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এত দীর্ঘ সময় গোলশূন্য থাকার অভিজ্ঞতা তার ছিল না।

বড় আসরে ওপেন প্লে থেকে রোনালদোর সর্বশেষ গোলও বেশ কয়েক বছর আগের। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলেও বিশ্বকাপ ও ইউরো মঞ্চে তিনি নিয়মিত গোলের দেখা পাননি।

যদিও সাম্প্রতিক সময়ে অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি গোল করেছেন, তবে সেগুলোকে বিশ্বকাপ বা ইউরোর মতো শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টের সঙ্গে এক কাতারে বিবেচনা করা হয় না।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে রোনালদো এই গোলখরা কাটিয়ে উঠতে পারেন কি না, সেদিকেই এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ