দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৬১

অবশ্যই পরুন

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এক দিনে নতুন করে ১ হাজার ৭৭ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১১১ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। বাকি আক্রান্তদের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬৮ জনে পৌঁছেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৩ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মোট ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ