জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সার্জিস আলম বলেছেন, বিএনপি বর্তমানে হামের টিকা ইস্যু নিয়ে বেশি ব্যস্ত থাকলেও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি-এর একটি টকশোতে সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ-এর সঙ্গে আলোচনার এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
সার্জিস আলম বলেন, “বিএনপি হামের টিকা নিয়ে ব্যস্ত। অথচ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। দিনের পর দিন বাস্তবায়নের কথা বলে নাটক করা হচ্ছে, কিন্তু এ বিষয়ে তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির কোনো কথা নেই, কোনো মাথাব্যথাও নেই। তাদের এসব রাজনৈতিক নাটক জনগণ বুঝতে পারছে।”
টকশোতে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলগুলোর ভূমিকা এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও কথা বলেন।
