হাসপাতালে লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা কারিনা কায়সার

অবশ্যই পরুন

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর Evercare Hospital Dhaka-এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ‘ডানা ভাই জোশ’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

তার দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের পরীক্ষায় কারিনা কায়সারের শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সংক্রমণের কারণে তার লিভার ফেইলর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এদিকে কারিনা কায়সারের পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে বলেও জানান কামরুন নাহার ডানা। একই সঙ্গে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

কারিনার অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ