কৃষকদল নেতার বাড়িতে বিষাক্ত কেমিক্যালে তৈরি নকল দুধ উদ্ধার

অবশ্যই পরুন

পাবনার চাটমোহর উপজেলায় নকল দুধ তৈরির অভিযোগে এক কৃষকদল নেতার বাড়িতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং প্রস্তুত করা নকল দুধ উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল আজিজ নামে একজনকে আটক করা হয়।

শনিবার দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই পাবনার সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

প্রশাসন সূত্র জানায়, আটক আব্দুল আজিজ অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা এবং নকল দুধ তৈরির কার্যক্রমের সঙ্গে জড়িত। অভিযুক্ত আব্দুল মোমেন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অভিযানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরি করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আব্দুল মোমেন, তার স্ত্রী ও বাবাসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে এনএসআইয়ের যুগ্ম-পরিচালক তৌফিক ইকবাল, উপপরিচালক এ বি এম লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ