পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে হত্যা

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। স্থানীয় সূত্রের দাবি, চার রাউন্ড গুলি করা হয়।

গুলিতে গাড়ির কাচ ভেঙে যায় এবং সামনের আসনে থাকা চন্দ্রনাথ রথ গুরুতর আহত হন। বিজেপির দাবি, তার বুকে একাধিক গুলি লাগে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনি কলকাতা থেকে মধ্যমগ্রামের বাসায় ফিরছিলেন। ঘটনার পর এলাকা ঘিরে রাখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজেপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করা টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ রথ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ