শেরপুরে ছাত্রলীগ নেতা মোয়াজের জানাজায় বৃষ্টির মধ্যেও মানুষের ঢল

অবশ্যই পরুন

শেরপুর জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজায় ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জানাজায় অংশ নেন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। উপস্থিত অনেকেই মোয়াজের সংগঠনিক কর্মকাণ্ড ও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন।

জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন মোয়াজ। পরে ঢাকায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোয়াজ শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ