ভোট গণনাকেন্দ্রে যেতেই মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলাফলের ধারাবাহিকতায় স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা। অন্যদিকে দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেস পড়েছে চাপে, দেখা দিয়েছে তাদের ঘাঁটি হারানোর শঙ্কা।

সোমবার কলকাতার একটি গণনাকেন্দ্র পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন। সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা তার গাড়ি লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে নিরাপত্তা জোরদার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই দিনে তার বাসভবনের আশপাশেও বিরোধী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়।

এদিকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় নেতাকর্মীদের সাহস জোগাতে সামাজিক মাধ্যমে লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপির এগিয়ে থাকার খবর আগে ছড়িয়ে দেওয়া একটি পরিকল্পিত কৌশল হতে পারে। পাশাপাশি কিছু কেন্দ্রে ভোট গণনা বন্ধ থাকা এবং ইভিএম নিয়ে অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

দলীয় প্রার্থী ও এজেন্টদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, শেষ পর্যন্ত গণনাকেন্দ্রে অবস্থান ধরে রেখে ফলাফল পর্যবেক্ষণ করতে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি বদলাতেও পারে।

তবে সার্বিক নির্বাচনী প্রবণতা বলছে, পশ্চিমবঙ্গে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে এবং নতুন সরকার গঠনের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ