২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ জন শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ১ হাজার ৩০২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৫৪ জন। একই সময়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা হয়েছে ৫ হাজার ৪৬৭ জন।

এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং চিকিৎসা শেষে ২৫ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম সংক্রমণে দুইজন মারা গেছেন। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ৫২ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ