নওগাঁয় জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই কার্যালয়ে ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে।
শনিবার ৭ মার্চ সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের একটি ভিডিও প্রকাশ করেন।
প্রায় আধা মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।
তবে মাইকটি কারা বা কার নেতৃত্বে সেখানে স্থাপন করেছে এবং কখন লাগানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দলের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মী দলীয় কার্যালয়ে লাগানো ওই মাইকে প্রচারিত ভাষণের ভিডিও তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন।
ন্যাশনিক্স/এলকে
