হারুন ইজহার নিজেই বট আইডি পরিচালনা করেন

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মুনির হাজারি। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, হারুন ইজহার নিজেই একাধিক বট বা ভুয়া আইডি পরিচালনা করেন।

পোস্টে মুনির হাজারি জানান, গত বছরের শেষের দিকে তিনি হারুন ইজহারের সঙ্গে একজন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যক্তির সম্পর্ক নিয়ে কিছু অনুসন্ধানধর্মী পোস্ট করেছিলেন। সেই সময় ৯ অক্টোবর ‘নিলপরি নিশি’ নামে একটি ভুয়া আইডি থেকে তাকে যোগাযোগ করা হয়।

তার দাবি অনুযায়ী, ওই আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়। পরে তিনি ওই নম্বরে যোগাযোগ করলে প্রাথমিক কথাবার্তার পর অপর প্রান্ত থেকে পরে সময় নিয়ে কথা বলার কথা বলা হয়। তবে এরপর আর যোগাযোগ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মুনির হাজারি আরও দাবি করেন, হারুন ইজহারের আরও একাধিক বট আইডি রয়েছে। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে এসব আইডি পরিচালিত হয়ে থাকে এবং এসবের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়।

পোস্টে তিনি আরও বলেন, যে নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেটি হারুন ইজহারের নম্বর বলেই তিনি দাবি করেছেন এবং এ বিষয়ে স্ক্রিনশটও যুক্ত করেছেন।

তবে এ বিষয়ে হারুজ ইজহারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ