রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

অবশ্যই পরুন

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে এ হামলার তথ্য নিশ্চিত করেছে Saudi Arabian Ministry of Defense।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিক ধারণা অনুযায়ী দুটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এতে দূতাবাস ভবনে সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি হয়েছে।

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় দ্রুত বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিয়াদে হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে তা খুব দ্রুতই বিশ্ব দেখতে পাবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ