কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, আহত বাংলাদেশি

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল–১ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।

শনিবার আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আহত বাংলাদেশির শারীরিক অবস্থার বিষয়ে দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিরাপত্তা বাহিনী পুরো বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে এবং সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, একটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার পর পূর্বনির্ধারিত জরুরি প্রক্রিয়া কার্যকর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছে।

কুয়েত সরকার এ ঘটনাকে নাশকতামূলক হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ