মধ্যপ্রাচ্যে ১৪ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি সামরিক ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইরান। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, যেসব দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে হামলা চালানো হয়েছে। কোনো কোনো দেশে একাধিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল বলে উল্লেখ করা হয়।

এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এমএসটি যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি অস্বীকার করেছে।

আইআরজিসি আরও জানিয়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক অবকাঠামোকেও লক্ষ্য করা হতে পারে।

হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ