লঙ্কার বিপক্ষে জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান

অবশ্যই পরুন

সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না পাকিস্তান। নেট রানরেটের জটিল সমীকরণে পিছিয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান। ফারহানের ঝলমলে সেঞ্চুরির ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তোলে দলটি। তবে শেষ চারে উঠতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো পাকিস্তানকে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা মাত্র ৩ রান করে ফিরলে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। কামিল মিশরা ১৫ বলে ২৬ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৩৩ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।

চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। তবে আসালঙ্কা ২৫ রান করে ফিরলে আবার চাপে পড়ে স্বাগতিকরা। পরে কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুত বিদায় নিলে ম্যাচ পাকিস্তানের দিকে ঝুঁকে যায়।

কিন্তু শেষ দিকে দাসুন শানাকা ও লিয়ানাগের দারুণ জুটি ম্যাচের চিত্র পাল্টে দেয়। লিয়ানাগে অপরাজিত ফিফটি করেন, আর শানাকা ৩১ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তোলে শ্রীলঙ্কা।

ম্যাচ জিতলেও শ্রীলঙ্কাকে নির্ধারিত রানের মধ্যে আটকে রাখতে না পারায় রানরেটের হিসাব মেলেনি পাকিস্তানের। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের, আর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ