হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, শঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজার

অবশ্যই পরুন

বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এমন তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

তবে সংশ্লিষ্ট ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে এখনো প্রণালী বন্ধের লিখিত বা সরকারি নির্দেশ জারি করেনি।

হরমুজ প্রণালী বিশ্ব তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে।

ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা সরু এই সামুদ্রিক পথ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো ধরনের অচলাবস্থা আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে ইরান বহুবার সতর্ক করে বলেছিল, তাদের ওপর হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বর্তমান পরিস্থিতি সেই হুমকির বাস্তবায়নের দিকে যাচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ