চাঁদপুরের হাইমচর উপজেলায় জমি দখল ও প্রকাশ্যে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার মিজান গাজী নামের এক ব্যক্তির জমি দখলের অভিযোগ ওঠে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত মহিব্বুল্লাহ মোহিবের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, জমি দখলে বাধা দিলে হাইমচর বাজারে সবার সামনে মিজান গাজীকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি বাজার এলাকায় প্রকাশ্যেই ঘটে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পরবর্তীতে অপমান ও মানসিক চাপে রোজাবস্থায় বিষ পান করে ইফতারের পর মিজান গাজীর মৃত্যু হয়েছে,এমন দাবি করছেন তার স্বজনরা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত সংবাদ বা প্রশাসনিক তদন্তের তথ্য প্রকাশ পায়নি। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
