ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা চালিয়েছে

অবশ্যই পরুন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা শুরু করেছে বলে দাবি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এটি দুই দেশের সমন্বিত সামরিক অভিযানের অংশ।

মার্কিন ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর চালানো হামলা পরিকল্পিত যৌথ পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এর আগে ইসরাইল দাবি করে, তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জরুরি বিবৃতিতে এ তথ্য জানান এবং হামলার পর পুরো ইসরাইলে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

হামলার পরিধি, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ