বায়তুল মোকাররমের পাশে ২টি কাটা হাত ও কাকরাইল থেকে একটি পা উদ্ধার

অবশ্যই পরুন

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন এলাকা এবং কাকরাইলের স্কাউট ভবনের সামনে থেকে তিনটি বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি কাটা হাত এবং একটি কাটা পা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কাকরাইলের স্কাউট ভবনের পাশের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে উদ্ধার করা হয় দুটি কাটা হাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, উদ্ধার হওয়া হাত দুটির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

উদ্ধার করা দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ