বাড়ির উঠানে দাদির ও সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

অবশ্যই পরুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। তারা ওই বাড়িতে একসঙ্গেই বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতের দিকে বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা যায়। কিছু সময় পর শব্দ বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন বিষয়টি গুরুত্ব না দিয়ে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি সরিষাক্ষেত থেকে জামিলার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হয়। নাতনিকে ধর্ষণের পর হত্যা করে মাঠে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ