রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন এমডি হলেন ভারতীয় প্রকোশলী

অবশ্যই পরুন

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানায়, এর আগে রমানাথ পূজারী রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পে প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত নিয়মাবলী বাস্তবায়নে কাজ করেছেন। বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন ও টাউনশিপ উন্নয়ন কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল।

নতুন এমডি ১৯৬৮ সালে ভারতের ওড়িশা রাজ্যে জন্মগ্রহণ করেন। ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া ভারতের আইআইএম এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকেও উচ্চতর প্রশিক্ষণ নেন।

১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে কর্মজীবন শুরু করে তিনি ছত্তিশগড়ের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ