২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় ৪৯ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকার কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনেকেই শপথগ্রহণের জন্য ফোন পেয়েছেন বলে জানা গেছে।

বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সূত্র জানায়, পূর্ণাঙ্গ মন্ত্রীদের মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় এবং প্রতিমন্ত্রীদের মধ্যে একজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত থাকছেন। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

এদিকে বিএনপির সংসদীয় সভায় তারেক রহমান-কে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রচলিত রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ থাকার কথা রয়েছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিকেলের শপথের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। তবে নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ