স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সংসদে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না এই বাস্তবতা মাথায় রেখেই সংসদ সদস্যদের কাজ করতে হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রশ্ন ছিল এবারের সংসদে আওয়ামী লীগ না থাকাকে তিনি কীভাবে দেখছেন।
জবাবে রুমিন ফারহানা বলেন, “এবার দেশের ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।” তিনি আরও বলেন, অতীতে যেমন সংসদে বিএনপি ছিল না, তেমনি এবার আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।
উল্লেখ্য, রুমিন ফারহানা এদিন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।
ন্যাশনিক্স/এএএইচপি
