দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালনের কথা ছিল।
দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। সেখানে দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
তবে ঘোষণা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৩টার নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচি স্থগিতের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দলটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি সম্পর্কে পরে জানানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
