টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ভারত–পাকিস্তান ম্যাচ আজ

অবশ্যই পরুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।

গ্রুপ পর্বে দুই দলই টানা জয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। ভারত তাদের আগের দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। পাকিস্তানও গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ জিতে লড়াইয়ে টিকে আছে। রান রেটের হিসেবে ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচের ফলাফল গ্রুপের অবস্থান বদলে দিতে পারে।

ভারতের নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। তার সঙ্গে দলে রয়েছেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তীর মতো পারফর্মাররা। অন্যদিকে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলি আগা। তাদের দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান তারিকের মতো ম্যাচ জেতানো ক্রিকেটার।

পরিসংখ্যানের দিক থেকে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এগিয়ে। তবে ভারত–পাকিস্তান ম্যাচে অতীতের হিসাব অনেক সময়ই গুরুত্ব হারায়। চাপ, আবেগ ও কৌশলের লড়াইয়ে যেকোনো দলই জয় তুলে নিতে পারে।

ম্যাচ ঘিরে কলম্বোয় উৎসবের আমেজ বিরাজ করছে। স্টেডিয়ামের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বৃষ্টি হলে ম্যাচের দৈর্ঘ্য কমতে পারে, যদিও ভেন্যুর উন্নত ড্রেনেজ ব্যবস্থায় দ্রুত খেলা শুরুর আশা করা হচ্ছে।

ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে এই মহারণের দিকে শেষ হাসি কে হাসবে, সেটিই দেখার অপেক্ষা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ