থামছেই না। ঘরোয়া অঙ্গন ছাড়িয়ে এবার সেই বিতর্ক পৌঁছেছে আন্তর্জাতিক পরিসরেও। ব্রিটিশ ক্রিকেটভিত্তিক ম্যাগাজিন The Cricketer–এর সাম্প্রতিক এক পর্যালোচনায় বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল।
আইসিসি স্বীকৃত বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএলের অবস্থান রাখা হয়েছে সর্বশেষ, অর্থাৎ দশম। বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক অবস্থান এই চারটি মানদণ্ডের ভিত্তিতে র্যাংকিংটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই চার ক্যাটাগরির মধ্যে তিনটিতেই বিপিএল দশম স্থানে রয়েছে। কেবল গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি দশম এবং বিপিএল নবম স্থানে অবস্থান করছে।
সামগ্রিক র্যাংকিংয়ে বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। শীর্ষস্থানে রয়েছে ভারতের আইপিএল। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএল সেরা হলেও বিনোদনমূল্যের দিক থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিকে এগিয়ে রাখা হয়েছে।
পর্যালোচনায় আরও বলা হয়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে বিপিএল ও এলপিএল কম রেটিং পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দুই টুর্নামেন্ট দীর্ঘদিন ধরেই আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনার দুর্বলতার অভিযোগে জর্জরিত।
ন্যাশনিক্স/এলকে
