মুস্তাফিজকে দলে না রাখতে কেকেআরকে নির্দেশ বিসিসিআইয়ের

অবশ্যই পরুন

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান–কে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্স–কে নির্দেশ দিয়েছে Board of Control for Cricket in India (বিসিসিআই)। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া।


গত মাসে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা ছিল সর্বোচ্চ পা

রিশ্রমিক। আইপিএলে এটি হওয়ার কথা ছিল তাঁর নবম মৌসুম।
বিসিসিআই সচিব জানান, সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড কেকেআরকে জানিয়েছে, চাইলে তারা মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকে দলে নিতে পারবে।


সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ঘিরে ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এ নিয়ে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়েও বিতর্ক তৈরি হয়। ভারতীয় রাজনীতিক ও কিছু সংগঠনের পক্ষ থেকে আপত্তি ও হুমকির কথাও গণমাধ্যমে উঠে আসে।


২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, যার প্রভাব পড়েছে ক্রিকেট সূচিতেও। এরই ধারাবাহিকতায় আইপিএলে বাংলাদেশের একমাত্র নির্বাচিত ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে এবার কঠোর অবস্থান নিল বিসিসিআই।


উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজই দল পেয়েছিলেন। তাসকিন আহমেদসহ অন্যদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ