মেসির ইন্টার মায়ামির ঐতিহাসিক এমএলএস কাপ জয়

অবশ্যই পরুন

লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছে। শনিবার রাতে চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে ৩–১ গোলে পরাজিত করে ক্লাবটি ইতিহাস গড়ে। ম্যাচে দুইটি গোল করানোর মাধ্যমে মেসি ছিলেন জয়ের অন্যতম স্থপতি এবং তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ফাইনালের এমভিপি সম্মানও অর্জন করেন তিনি। এই শিরোপার মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি অর্জন এটি তার ৪৮তম ট্রফি।

ম্যাচের শুরুতেই ভাগ্য ইন্টার মায়ামির পক্ষে যায়। আলেন্দের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে হোয়াইট ক্যাপস ডিফেন্ডার এডিয়ার ওকাম্পোর স্পর্শে বল জালে ঢুকে দলটি এগিয়ে যায়। বিরতির পর আলি আহমেদের শট ডিফ্লেক্ট হয়ে পোস্ট ঘেঁষে জালে ঢুকলে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। তবে দ্বিতীয়ার্ধে আসে মেসির নৈপুণ্যের ছাপ। তার নিখুঁত পাস থেকে ডি পলের গোলে আবার এগিয়ে যায় ইন্টার মায়ামি। যোগ করা সময়ে আলেন্দেকে দুর্দান্ত থ্রু-পাস দিয়ে ফলও নিশ্চিত করেন মেসি।

এটি ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম এমএলএস কাপ জয়। মেসি দলভুক্ত হওয়ার পর এটি তাদের তৃতীয় শিরোপা ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৪ সালের সাপোর্টারস’ শিল্ডের পর ট্রফি ক্যাবিনেটে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ