আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। সেখানে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন প্রাথমিক তালিকায়। ১৩ পৃষ্ঠার চূড়ান্ত রেজিস্ট্রেশন তালিকায় রয়েছে ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটারের নাম।
বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তি মূল্য দুই কোটি রুপি এ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান রয়েছেন নিচের ক্যাটাগরিতে, যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
তবে নিলামে নাম ডাকা হবে শুধু সেইসব ক্রিকেটারদের, যাদের প্রতি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকবে। বাংলাদেশের এই দুই তারকার সঙ্গে তালিকায় আরও আছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, আনরিখ নর্খিয়া, পাথিরানা, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা খেলোয়াড়রা।
ন্যাশনিক্স/এজে
