বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, তারেক রহমান ট্রাভেল পাস চাননি; আবেদন করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার বিদেশে পাঠানোর বিষয়ে সহায়তা প্রদান করবে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসা নিতে পারছেন। তিনি দেশবাসীকে গুজবে কান না দিয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ দীর্ঘদিন নানা জটিলতায় ভুগছেন।
ন্যাশনিক্স/এজে
