আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW) কে নিষিদ্ধ করল রাশিয়া

অবশ্যই পরুন

রাশিয়া নিজেদের ‘অবাঞ্ছিত সংগঠন’ তালিকায় যুক্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ–কে (HRW)। ফলে নিউইয়র্কভিত্তিক এই প্রতিষ্ঠানটির রুশ ভূখণ্ডে সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেল।

রাশিয়ার পক্ষ থেকে সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয়নি। ২০২২ সালে রাশিয়ায় নিজেদের অফিস বন্ধ করতে বাধ্য হওয়া HRW–ও এখনো কোনো মন্তব্য দেয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ক্রেমলিনের নীতি ও মস্কোর সামরিক ভূমিকার সমালোচনা করেছে এমন বহু সংগঠন ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে। মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও সেনাবাহিনীর আচরণ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে HRW রুশ সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক ‘উল্লঙ্ঘনের’ অভিযোগ তুলেছিল যা রাশিয়া অস্বীকার করে এসেছে।

এ তালিকায় আগেই ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF), গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এবং এলটন জন এইডস ফাউন্ডেশনসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা।

‘অবাঞ্ছিত’ তকমা পাওয়ার ফলে রাশিয়ায় এসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা, সহযোগিতা করা বা অর্থ দেওয়া সবই এখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ