দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

অবশ্যই পরুন

সংকটময় সময়ে মায়ের স্নেহ ও স্পর্শ পাওয়ার গভীর আকাঙ্ক্ষার কথা জানিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়।

শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছেন এবং তাঁর অবস্থা অতিমাত্রায় সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশজুড়ে সর্বস্তরের মানুষ দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দেশ–বিদেশের চিকিৎসক দলও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি সকলের দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানান এবং দলের নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

পোস্টে তিনি আরও লেখেন
“এমন সংকটের মুহূর্তে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র ইচ্ছে যেকোনো সন্তানের মতো আমারও আছে। তবে বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত একা নেওয়ার সুযোগ আমার নেই। পরিস্থিতি অনুকূলে এলেই বহুদিনের প্রতীক্ষার অবসান হবে বলে আমরা আশাবাদী।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ