না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

অবশ্যই পরুন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র আর নেই। সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজের বাসায় ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম।

সোমবার দুপুরের পর থেকেই তার বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখা যায় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখা হয়। ঘটনাস্থলে তাঁর মেয়ে এশা দেওলসহ পরিবারের সদস্যরা পৌঁছান। এছাড়া বহু বলিউড তারকাকেও বাসার ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় তাঁর অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লে পরিবার থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। পরে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।

আগামী ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি চলছিল এমন খবরও সামনে এসেছিল। স্ত্রী হেমা মালিনী জন্মদিন উদযাপনের পরিকল্পনাও নাকি শুরু করেছিলেন।

ধর্মেন্দ্রের মৃত্যুতে বলিউডে ছয় দশকের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। চলচ্চিত্রে তাঁর অবদান, জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব ভারতীয় সিনেমায় যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ