মেহেরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

অবশ্যই পরুন

মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্বমালসাদহ গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মনিরুজ্জামান মনি নামের এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে গাংনী আর্মি ক্যাম্পের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মনির বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে তার বাড়ির ছাদ থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। পরে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

অভিযান শেষে সেনাবাহিনী মনিরুজ্জামান মনিকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ