কেমন থাকবে আজকে ঢাকার আবহাওয়া

অবশ্যই পরুন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের প্রথম ভাগ জুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালে যেমন পরিষ্কার আকাশ দেখা গেছে, পরবর্তী ছয় ঘণ্টাও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসেও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ