যশোরে সালিশ বৈঠকে সংঘর্ষ, জামায়াত নেতাসহ ১০ জন আহত

অবশ্যই পরুন

যশোরের শার্শা উপজেলায় এক সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনায় জামায়াতের এক স্থানীয় নেতা ও তার পরিবারের সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার যন্ত্র ‘ঘুনি’ পাতাকে কেন্দ্র করে ইমরান ও ইউনুস নামে দুই ব্যক্তির মধ্যে বিরোধ শুরু হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য রাতে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়।

সালিশে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি জহুরুল ইসলাম। সেখানে তিনি ইমরানকে ইউনুসের কাছে ক্ষমা চাইতে বলেন। কিন্তু ইউনুস এতে আপত্তি জানান এবং আরও কঠোর শাস্তির দাবি করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউনুসের পক্ষের লোকজন জহুরুল ইসলাম ও ইমরানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় জহুরুল ইসলাম (৫০), ইমরান (২৭), নুর মোহাম্মদ (৭৩), কদর আলী (৫০), হেলাল (২৮), সালমা (৩৪), রানু (২৫) সহ ১০ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ