রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার গভীর রাতে (প্রায় পৌনে ৪টার দিকে) ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।
ওসি সাজ্জাদ রোমান জানান, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তিনি আরও বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ব্যক্তি আহত হননি বা আটকও হয়নি। দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, এটি উদ্দেশ্যমূলক নাশকতার অংশ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ন্যাশনিক্স/এজে
